কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার সিমান্তে গরু-মহিষ এবং মাদকদ্রব্যসহ প্রায় ২৯ লাখ টাকার চোরাচালান জব্দ করেছে (বিজিবি)।

 

ছবিঃ জব্দকৃত গরুসহ।

কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলা, ৫ জানুয়ারি ২০২৬


কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর বিশেষ অভিযানে গরু-মহিষ এবং মাদকদ্রব্যসহ ২৯ লাখ টাকার চোরাচালান জব্দ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ ৭২ ঘন্টার এক বিশেষ  অভিযানে ভারতীয় গরু-মহিষ এবং মাদকদ্রব্য জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ২৯ লাখ টাকা।


কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব-উল-হক (পিএসসি), আজ ৫ জানুয়ারি সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলেন, কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার বিভিন্ন পয়েন্টে ৭২ ঘন্টায় বিভিন্ন ভাবে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ২৮ লক্ষ ৪১ হাজার ৪০০ টাকার মূল্যের অবৈধ ও নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়।


জব্দকৃত পূণ্যের মধ্যে রয়েছে, ভারতীয় গরু-মহিষ এবং বিদেশি মদ, গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, চিনি, ফুচকা, কসমেটিকসহ নানান ধরনের অবৈধ পণ্য সামগ্রী।


বিজিবি বলেন, সিমান্ত রক্ষা এবং অবৈধ চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধারে অভিযান আরও জোরদার করা হয়েছে। আরও জানানো হয় যে এই অভিযান আরও কঠোর এবং জটিল করে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন