ইরানে চলছে সরকার বিরোধী আন্দোলন।

 আন্তর্জাতিক, ৯ জানুয়ারি ২০২৬

ছবিঃ ইরানের জাতীয় পতাকা।

অর্থনৈতিক সংকটের কারণে ২৮ ডিসেম্বর ইরানে দেশ ব্যাপি সরকার বিরোধী আন্দোলন শুরু হয়। ইরানেে রাজধানী তেহরানসহ সব জায়গায় হাজার হাজার মানুষ সরকার বিরোধী আন্দোলনে অংশ নেয়। ইরানে অর্থনৈতিক সংকটের কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় এই আন্দোলনের রূপ নেয়।


নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে ইরানের শেষ শাহের পুত্র রেজা পাহলভি নেতৃত্ব এই আন্দোলন শুরু হয়। ২৮ ডিসেম্বর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে আন্দোলনটি শুরু হলেও পরবর্তীতে আস্তে আস্তে এই আন্দোলন রুপ নেয় সরকার পতন দিকে।


বিক্ষোভকারী'রা ইরানের সরাকারি ভবন এবং রাষ্ট্রীয় টিভি এবং বিভিন্ন জায়গায় ও গর্ভনর ভবনে আগুন দেয়। আগুনের পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় ভাঙ্গচুর চালায় বিক্ষোভকারী'রা


আন্দোলনের উত্তেজনা বাড়তে থাকায় বৃহস্পতিবার দেশের ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। পরে বিভিন্ন সূত্রে জানা যায় যে, ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার পরে দেশের মোবাইল সেবাও বন্ধ করে দেওয়া হয়। যার ফলে ইরানের অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্ক পাচ্ছে না বলে দাবি করে দেশের জনগণ। আন্দোলনে এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যু খবর পাওয়া গেছে বিভিন্ন সংবাদ মাধ্যমের ভিত্তিতে। 


আন্দোলন কে কেন্দ্র করে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান জানায়,  আন্দোলন দমন করতে সর্বচ্ছ সংযম থাকতে হবে ইরান প্রশাসন। তবে দেশেটির ইসলামী নেতা আয়াতুল্লাহ আল খোমেনি বলেন, আন্দোলন কে দমন করতে কঠোর হাতে মোকাবেলা করবে ইরান সরকার। আয়াতুল্লাহ আল খোমেনির মতোই করে ইরানের প্রধান বিচারপতি অভিযোগ করে বলেন, তাঁরা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল স্বার্থবাণ লক্ষ্য করে কাজ করছে। তবে এমন কাজের জন্য কেউ রেহাই পাবে না।


আন্দোলন কে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি আন্দোলনকারীদের উপর হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র ইরান কে ছাড় দিবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন