কুড়িগ্রাম সদর পৌরসভাধীন ৬ নং ওয়ার্ডের ধরলা তীরবর্তী শহর রক্ষা বাঁধ ও সুইচগেট সংস্কারের দাবিতে মানববন্ধন।
ছবিঃ মানববন্ধনের।
কুড়িগ্রাম ভেলাকোপা, ২-০১-২০২৬ ইং
কুড়িগ্রাম সদর পৌরসভাধীন ৬ নং ওয়ার্ডের ধরলা তীরবর্তী শহর রক্ষা বাঁধ ও সুইচগেট সংস্কারের দাবিতে মানববন্ধন।
কুড়িগ্রাম জেলায় ভেলাকোপা ৬ নং ওয়ার্ডে গড়েরপার থেকে ধরলা সেতু পযর্ন্ত বাঁধটির বেহাল অবস্থায় পরিণত হয়েছে। বাঁধটি একাধিক বার সংস্কার করার পরেও উপযুক্ত চলাচলের উপযোগী হয় নাই। যার ফলে বাঁধটির অবস্থা নাজেহাল। কিছু দূর পর পর বড় বড় গর্ত এবং ভেঙ্গে যাওয়া এবং প্রচন্ড ধুলা-বালু দিয়ে ভরে আছে বাঁধটির। এমন অবস্থায় ভেলাকোপায় বাঁধ সংলগ্ন বসবাসকারী প্রতিনিয়ত দূর্ভোগের শিকার হচ্ছেন। জরুলি প্রোয়জনে দ্রুতগামী চলাচলের ব্যবস্থা না হাওয়ার ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে বাঁধের পাশে বসবাসকারী মানুষেরা। বড় ধরনের দূর্ঘটণা যেমন, অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের গাড়ী দ্রুত গতিতে পৌঁছাতে পারে না। যার ফলে বড় ক্ষতির সমূখীন হতে হচ্ছে এলাকাবাসীর। এবং স্কুলে যাতায়াতের জন্য সমস্যা পড়তে হয় অনেক আগামী দিনের ভবিষ্যৎ কমলময় শিশুদের।
স্থানীয়দের দাবি, এই বাঁধটির একাধিক বার সংস্কার করার পরেও চলাচলের উপযোগী হয় নাই। আর ঠিক মতো সংস্কার না হাওয়ার ফলে বাঁধটিতে কিছু দূর পর পর বড় আকারের গর্ত হয়ে আছে। সামান্য বৃষ্টি হলে গর্ত ভরাট হয়ে যায়। এতে চলাচলের বিঘ্ন ঘটে। আর পানি জমাট হাওয়া ফলে বাঁধটি ভেঙে যায়। এছাড়াও বাঁধটি ধরলা নদীর নিটকবর্তী। তাই বন্যার সময় প্রচুর ধারের পানি আঘাতহানে। এতে করে বাঁধটি যেকোন মূহুর্তে ভেঙে যাওয়া আশংকা থাকে। আর বন্যার সময় আশ্রয় স্থান হিসাবে এই বাঁধে হাজার হাজার মানুষ আশ্রয় নেয়। কিন্তূ এমন অবস্থায় চলা চল করতে পারি না আশ্রয় নিবো কিভাবে? এমন প্রশ্ন করে বাঁধটির দ্রুত সংস্কার কারার দাবি জানায় এলাকাবাসী।
এলাকাবাসী আরো অনেকে বলেন, বাঁধটিতে তিনটি সুইচগেট স্থাপন করা আছে। কিন্তূ সঠিক সংস্কার বা মেরামত না হাওয়ার ফলে পানি নিস্কাশনের সমস্যা হয়। এতে করে পানি জলাবদ্ধতা হয়ে থাকে। এই কারণে বাঁধটি দ্রুত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং ভেঙ্গে পরার সম্ববনা তৈরি হবে, বলে মনে করেন এলাকাবাসী। আমরা সুইচগেট সংস্কার মেরামতের জন্য দাবি জানাচ্ছি।
তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠনের, উপদেষ্টা মোঃ এরশাদুল হক বলেন, বাঁধটি আমাদের শহরমুখী। বাঁধটির যে ক্ষতিগ্রস্ত অবস্থা হয়েছে এমতাবস্থায় বাঁধটি ভেঙে যাওয়া সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, বাঁধটি ভেঙে গেলে পানি শহরমুখী হবে এবং শহরের রাস্তা-ঘাট পানিতে ভরে যাবে। বড় যানবাহন চলাচল করতে পারবে না। সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, হাসপাতাল এবং অনন্য কর্ম সংস্থা গুলো জলাবদ্ধতা সৃষ্টি হবে এবং দৈনিক কার্যকর্মে ব্যহত হবে।
মানববন্ধনটি আয়োজন করেন ৬ নং ওয়ার্ডের এলাকাবাসীর পক্ষ থেকে তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠন নামে একটি জন সেবামূলক সংগঠন। উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মোঃ আব্দুল আজিজ নাহিদ। আরও উপস্থিত ছিলেন তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠনের উপদেষ্টা মোঃ এরশাদুল হক এবং সংগঠনের সভাপতি জীবন কুমার সেন, সহ-সভাপতি মোছাঃ খাদিজা খাতুন ও সংগঠনের সদস্য, লিয়ন, আব্দুল্লাহ, রাসেল, সোহাগ, শীলা, কণাসহ আরও অনেকে। মানববন্ধন সফল করতে অত্র এলাকার ভুক্তভোগী সকল বাসিন্দা অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে প্রধান অতিথি বলেন, দ্রুত সময়ের মধ্যে যদি আমাদের বাঁধটি সংস্কার এবং সুইচগেট সংস্কার না করা হয়। তাহলে বৃহত্ত কর্মসূচী ঘোষণা করা হবে। মোঃ আব্দুল আজিজ নাহিদ, বৈষ্যমবিরধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক।
