কুড়িগ্রামে শীতের তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে।
![]() |
| কুড়িগ্রামে শীতের ছবি। |
কুড়িগ্রাম জেলা, ৩-০১-২০২৬
গত দিনের তুলনায় আজকে তাপমাত্রা নিম্ন বলে জানা গেছে আবহাওয়া অফিস থেকে। গেলো দিন কয়দিন থেকে কুড়িগ্রামে ক্রমাগত ভাবে দিন দিন তাপমাত্রা নিয়ন্ত্রণাধীন হাড়িয়ে নিম্নমান হয়েছে। এতে সাধারণ মানুষের জীবন-যাপন স্বভাবিকের তুলনায় অস্বাভাবিক হয়ে উঠেছে। এমন কন কনে ঠান্ডার কারণে সাধারণ মানুষের আয়ের উৎস নিম্নস্বরে অগ্রগতি হচ্ছে বলে মনে করেন সাধারণ মানুষেরা। বাজারে ক্রেতার সংখ্যা কম ফলে ব্যবসায়ীগণ হতাশ। সেই সাথে খেটে খাওয়া মানুষ যেমন, রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুরি নানা পেশার মানুষ এমন শীতে বাজারে বা শহরে জন জীবনের উপস্থিতি কম দেখছে। যার ফলে দিনমজুরি দের জীবন চলার জন্য আয়ের উৎস নিম্নমানে অগ্রসর হচ্ছে। বিভিন্ন তথ্য মতে দেখা যাচ্ছে বৃদ্ধগণ শীতে অসুস্থ বেশি হচ্ছে। শীতে অনেক অসহায় বৃদ্ধ পুরুষ-মহিলার প্রয়োজন বা চাহিদা অনুযায়ী শীত বস্ত্র না থাকার ফলে শীত বা ঠান্ডা সর্য্য করতে পারতেছে না অনেক বৃদ্ধ। কুড়িগ্রাম জেলায় শীতে আরও বেশি ভোগান্তিতে পড়েছে নদী ঘেঁসে বসবাসকারীরা। খোলা জায়গা বা চরে এমন অবস্থায় ঠান্ডা বেশি দেখা যাচ্ছে। বড় বাড়ি বা বড় দালানকোঠা না থাকায় শীত সরাসরি নেমে আসতেছে। শীতে অনেক কমলমতী শিশুও অসুস্থ হচ্ছে। ফলে স্কুলে যেতে পাচ্ছে না শিশুরা। লেখা পড়ায় ব্যহত হতে হচ্ছে তাদের। তবে আশাবাদী হয়ে অনেকে মনে করেন যে, দু-এক দিনের মধ্যে স্বাভাবিক হবে জীবন যাপন। হয় তো অনেক দিন মজুরি, বৃদ্ধ, চরঞ্চলের বসবাসকারী, এবং কোমলমতি শিশুরা খুব তাড়াতাড়ি রেহাই পাবে এই শৈত্যপ্রাবাহ থেকে।
