কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় অবৈধ ভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলনে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
![]() |
| ছবিঃ ভ্রাম্যমাণ আদালত কতৃক জরিমানা। |
কুড়িগ্রাম উলিপুর উপজেলা, ৩ জানুয়ারি ২০২৬
কুড়িগ্রাম উলিপুর উপজেলায় তবকপুর ইউনিয়নে চাচিয়ার বাজার ও উমানন্দ এলাকার কাচারিপাড়া এলাকায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের দায়ে ৩(তিন) ব্যক্তিকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শনিবার ৩ জানুয়ারি ভ্রাম্যমাণ আদালতে চাচিয়ার বাজার এলাকায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে এসএফসি ব্রিকস- এর ম্যানেন্জার চন্দন মজুমদার কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০- এর ৭ক(গ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়া তবকপুর ইউনিয়নের উমানন্দ এলাকার কাচারিপাড়া এলাকায় কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অপরাধে মোঃ লিটন মিয়া ও মোঃ রুবেল মিয়া কে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৫ম তফসিলের ১১ নাম্বার ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ৮৯ ধারায় প্রত্যেকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উক্ত ঘটণায় সবাই কে সতর্ক করে ভ্রাম্যমান আদালতের পক্ষ থেকে জানানো হয়, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত ভাবে অব্যাহত থাকবে।


