![]() |
| ছবিঃ স্বামী-স্ত্রী। |
কুড়িগ্রাম-৪ আসন, ৩ জানুয়ারি ২০২৬
কুড়িগ্রাম - ৪ আসনে রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ এম ফজলুল মন্ডল জাতীয় পার্টি মনোনীত (লাঙ্গল) সংসদ সদস্য প্রার্থী হিসাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে একই পরিবারের সদস্য তাঁর স্ত্রী মোছাঃ শেফালী বেগম প্রচারণা করতেছেন বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি) মনোনীত প্রার্থী হিসাবে।
এমন ঘটণায় এলাকায় তৈরি হয়েছে আলোচনার কেন্দ্র বিন্দু। অনেকের মতে রাজনৈতিক ভারসাম্য ধরে রাখার বাস্তব চিত্র এই প্রতিদ্বন্দ্বিতা। এমন ব্যতিক্রমী প্রতিদ্বন্দ্বিতা শুধু কুড়িগ্রামে নয় বরং জাতীয় পর্যায়ও আলোচনার কেন্দ্র বিন্দু হবে। এমনটাই ধারণা করেন রাজনৈতিক বিশ্লেষকরা।
কিন্তূ রাজনৈতিক মত পার্থক্য থাকলেও নিজেদের মধ্যে সন্মান শ্রদ্ধা ঠিক মতো থাকবে আশাবাদী অত্র এলাকার জনগণ। তাদের মতে কুড়িগ্রাম-৪ আসনে এবার ইতিহাসের স্মরণীয় নির্বাচন হতে যাচ্ছে। এর কারণ হিসাবে বিএনপি এবং জামায়াতের প্রার্থী আপন দুই ভাই এবং জাতীয় পার্টি ও বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী স্বামী-স্ত্রী এদের প্রতিদ্বন্দ্বিতার কথা উল্লেখ করেন।
