কুড়িগ্রাম সদরে চোর সন্দেহের জেরে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

 কুড়িগ্রাম সদর,  ১০ জানুয়ারি ২০২৬

ছবিঃ উদ্ধারকৃত লাশ।

কুড়িগ্রাম সদর উপজেলায় পাঁচগাছী ইউনিয়নের ফারাজি পাড়া এলাকায় একজন অজ্ঞাত যুবকে চোর সন্দেহ করে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল ফারাজি পাড়া এলাকা থেকে লাশ উদ্ধার করেন পুলিশ। এবং উক্ত ঘটনা কে কেন্দ্র করে জিঙ্গাসাবাদের জন্য এলাকা থেকে তিন জন কে আটক করেন পুলিশ।


পুলিশ এবং স্থানীয়দের কাছ থেকে পাওয়া যায়। শুক্রবার গভীর রাতে ওই যুবক ফারাজি পাড়া এলাকায় চুরি করতে আসে। এমনটা সন্দেহ করে স্থানীয় এলাকাবাসী যুবককে আটক করে এবং পুলিশ কে না জানিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে অসুস্থ হয়ে পরে যুবকটি পরে ঘটনাস্থলে মারা যায়।


খবর পেয়ে কুড়িগ্রাম সদর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহটি উপর করে ময়নাতদন্তের জন্য প্রত্তুতি নেয়। পুলিশ এবং স্থানীয়রা এখন পর্যন্ত যুবকটির পরিচয় সনাক্ত করতে পারে নাই।


এমন ঘটনায় স্থানীয়রা বলছেন,  দেশেে প্রচলিত আইন অনুসারে কাউকে অন্যায় করা দেখলে পুলিশ কে খবর দিয়ে ধড়িয়ে দিতে হয় কিন্তূ এই ঘটনা তার উল্টো হয়েছে। এই ঘটনাকে আইনলঙ্ঘন বলে মনে করেন স্থানীয় সচেতনত ব্যক্তিগণ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন