কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলায় আইন লঙ্ঘন করে ফসলি জমিতে মাটি কাটা কার্যক্রম চলমান।

 কুড়িগ্রাম, ১১ জানুয়ারি ২০২৬

ছবিঃ মাটি কাটার।

কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলায় কচাকাটা এলাকায় আইন লঙ্ঘন করে ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম চলছে। কুড়িগ্রাম জেলা প্রসাশক কর্তৃক একাধিক বার নোটিশ জারি করলেও তা তোয়াক্কা করা হচ্ছে না। আইনে বারংবার বলা হয়েছে ফসলি জমির মাটি কাটা নিষেদ। কিন্তূ আইন লঙ্ঘন করে একদল চক্র মাটি কাটছে। এর ফলে আবাদি জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে এবং জমি চাষ করার জন্য অপযোগী হয়ে উঠছে।


স্থানীয়দের অভিযোগ,  ফসলি জমিতে মাটি কাটা এবং মাটি বহন করে ট্রাক্টর আশেপাশের জমির উপর দিয়ে চলাচলের কারণে পাশে থাকা জমিও চাষ করার অপযোগী হয়ে যাচ্ছে। ফলে এবং জমির ভারসম্য নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয়রা আরো অভিযোগ করে বলেন, ভেকু জমির উপর দিয়ে চলাচলের কারণে জমি বিভিন্ন জায়গায় বড় গর্ত হয়ে যাচ্ছে। এতে করে অর্থনৈতিক বড় ধরনের ক্ষতি দেখা যাচ্ছে। 


ভূক্তভোগী জমির মালিক জানান, জোরপূর্বক ভাবে অনুমতি ছাড়াই জমির উপর দিয়ে ভেকু এবং মাটি বহন গাড়ি ট্যাক্টর ব্যবহার করা হচ্ছে। এতে আমাদের জমিতে আবাদ করার পরিবেশ সৃষ্টি হচ্ছে না। এতে করে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি।


স্থানীয়দের মধ্যে আরও অনেকে অভিযোগ করে বলেন, দিনের পাশাপাশি রাতেও মাটি কাটা কাজ চালু রাখে। আমরা এতে ক্ষুব্ধ অবস্থায় আছি।


কৃষক এবং এলাকাবাসীর দাবি জানায়, এভাবে ফসলি জমিতে মাটি কাটলে এবং মাটি বহন গাড়ি ব্যবহার হলে। জমি গুলো এক পর্যায় নষ্ট হয়ে যাবে এবং মালিকগণ আর্থিক বড় ক্ষতির সমূখীন হবে। তাই যত দ্রুত সম্ভব এই অবৈধ মাটি কাটার সাথে যারা জড়িত তাদের কে আইনের আওতায় আনা হোক। এবং প্রসাশন কৃর্তক মনিটারিং করা হোক।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন