কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলায় তিন সন্তানের মাকে গলা কেটে হত্যা।

 কুড়িগ্রাম, ১২ জানুয়ারি ২০২৬

নিজস্ব প্রতিবেদন,

ছবিঃ উদ্ধারকৃত লাশ।


কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলায় তিন সন্তানের জননী কে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে নিহত নারীর স্বামী কে খুঁজে পাওয়া যাচ্ছে না। আতঙ্কে দিন পার করছেন এলাকাবাসী। 


স্থানীয়দের কাছ থেকে শোনা যায়, নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে একটি গ্রামে রবিবার রাতে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। সোমবার সকালে নিহত নারীর গলা কাটা লাশ দেখে পুলিশ কে খবর দেয় এলাকাবাসীরা।  পুলিশ ঘটনাস্থলে এসে নিহত নারীর গলায় ধারালো অস্ত্রের ক্ষত আঘাতের চিহ্ন পায়।


ঘটনা হাওয়ার পর থেকে তার স্বামী নিখোঁজ থাকায় স্থানীয়দের মাঝে বিভিন্ন মতপার্থক্য দেখা যায়। অনেকের মতে স্বামী হত্যার সাথে জড়িত থাকতে পারে। অনেকের মতে তার স্বামীকেও হত্যা করা হয়েছে অথবা অপহরণ করা হয়েছে। তবে পরিবার বা পাশবর্তী লোকজন বলেন, তাদের স্বামী স্ত্রীর মধ্যে কোন ঝগড়া বা কোন ঝামেলা ছিলো না। নিহত নারীর স্বামী মাছের ব্যবসা করতেন। তাদের সংসারে কোন ঝড়-ঝামেলা ছিলো না। উক্ত বিষয় কে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে দেখা যায় উদ্বেগ।


নাগেশ্বরী থানার পুলিশ, ঘটনা পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে মর্গে পাঠায়। ঘটনার সাথে তার স্বামী জড়িত আছে কি না সেই জন্য তার স্বামী কে খোঁজে বের করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের আগে কোন কিছু নিশ্চিত করা যাচ্ছে না।


স্থানীয়রা, এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন