কুড়িগ্রাম চিলমারী উপজেলায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ।

 কুড়িগ্রাম, ১৩ জানুয়ারি ২০২৬

ছবিঃ সংবাদ সম্মেলন। 

কুড়িগ্রাম চিলমারী উপজেলার অষ্টিমির চর ইউনিয়নের নটারকান্দি বাজারে আজ ১৩ জানুয়ারি মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন আওয়ামীলীগের দুই নেতাকর্মী। 


পদত্যাগ কারী দুই নেতাকর্মী হলেন, চিলমারী অষ্টিমির চর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওয়ার্ড ইউনিয়নের সভাপতি মেঃ ফুলমিয়া। অন্য আর একজন হলেন একই ইউনিয়নের আওয়ামীলীগের সদস্য মোসলেম উদ্দিন ফকির।


সংবাদ সম্মেলনে ফুলমিয়া বলেন, আমি ২০০১ সাল থেকে এখন পর্যন্ত ইউপির সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসছি। বিগত তিন বছরে আমি এলাকার উন্নয়নের স্বার্থে এবং এলাকার কিছু লোকের চাপে পরে আমি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হিসাবে দায়িত্ব নিতে বাধ্য হই। কিন্তূ এলাকার উন্নয়নে সবার সাথে যোগাযোগ থাকলেও দলীয় কোন কার্য্যক্রমে আমি তেমন ভাবে ছিলাম না। এমতাবস্থায় আমি আমার নিজের সব ভুল বুঝতে পেরে আমি স্বেচ্ছায় দলীয় সব ধরনের পদপদবি থেকে পদত্যাগ করলাম। এবং সব রাজনৈতিক কর্মকান্ড থেকে নিজেকে প্রত্যাখান করলাম।


পদত্যাগ করা অন্য আর একজন নেতা মোসলেম উদ্দিন ফকির বলেন, বিতগ দিনে আমার অজান্তেই  আওয়ামীলীগের ইউনিয়ন কমিটিতে সদস্য পদে আমার নাম লেখানো হয়। কিন্তূ আমি তাদের কোন কার্যক্রমে ছিলাম না। আজ থেকে আমি আমরা সব পদপদবি থেকে পদত্যাগ গ্রহণ করলাম।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন