![]() |
| ছবিঃ তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠন কর্তৃক বিজয়ী শিক্ষার্থীদের সন্মাননা স্মারক ক্রেস্ট বিতরণ। |
কুড়িগ্রাম ভেলাকোপা, ৪ জানুয়ারি ২০২৬
আজ রবিবার ৪ জানুয়ারি ২০২৬ তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠনের আয়োজনে ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে বিভাগীয় ও জাতীয় পর্যায় একক অভিনয়, নৃত্য ও মার্কস অলরাউন্ডার বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয় অত্র বিদ্যালয়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোছাঃ আমিনা খাতুন এবং যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রাম সদর উপজেলার সহকারী কর্মকর্তা গোলাম মোস্তফা। আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলার আহ্বায়ক মোঃ আব্দুল আজিজ নাহিদ। উপস্থিত ছিলেন তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠনের উপদেষ্টা মোঃ এরশাদুল হক ও সভাপতি শ্রী জীবন কুমার সেন এবং সংগঠনের অনন্য সদস্যবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নতুন কুড়ি ২০২৫ শে অংশগ্রহণ করে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে মার্কস অলরাউন্ডার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সন্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বিশেষ ব্যক্তিবর্গ-গণ বিভিন্ন জন বিভিন্ন দিকনির্দেশনা এবং পরামর্শ মূলক কথা বলেন। এবং ভবিষ্যৎতে শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গিকার করেন।
উপদেষ্টা মোঃ এরশাদুল হক বলেন, আমাদের এই হতদরিদ্র এলাকা থেকে তোমরা অনেক ভালো পর্যায় পৌঁছাতে পেরেছো এই জন্য তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠনের পক্ষ থেকে তোমাদের কে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা আগামীতে এই পিছিয়ে পড়া এলাকার সুনাম বয়ে আনবে বলে আমরা তোমাদের উপর আশাবাদী। তোমাদের ভালো এবং উন্নয়ন মূলক অংশগ্রহণের ক্ষেত্রে তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠন তোমাদের পাশে সব সময় ছিল আছে এবং থাকবে। তোমরা ভবিষ্যৎ জীবনে তোমাদের নাম অর্জন করো তোমাদের পিতা-মাতার নাম অর্জন করো এবং আমাদের এই দরিদ্র এলাকার নাম অর্জন করো এই কামণা করি তোমাদের কাছে থেকে। এবং আমরা তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠন তোমাদের পাশে সর্বক্ষণ আছি। বলে শিক্ষার্থীদের কে আশ্বস্ত করেন সংগঠনের উপদেষ্টা।
![]() |
| ছবিঃ অনুষ্ঠানের চিত্র। |
বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে থেকে শ্রী সৌরভ কুমার সেন বলেন, আমরা বিজয় অর্জন করায় আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠন। এই জন্য আমরা বিজয়ীগণ এই সংগঠনের প্রতি চিরকৃতজ্ঞ। আমরা যেনো ভবিষ্যৎতে ভালো কিছু করতে পারি। এই জন্য আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।

