কুড়িগ্রাম- ৩ (উলিপুর) আমনে মাহবুব আলম সালেহী, জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা।

 

ছবিঃ মাহবুব আলম সালেহী।

কুড়িগ্রাম, ৪ জানুয়ারি ২০২৬


কুড়িগ্রাম উলিপুর উপজেলা ২৭ কুড়িগ্রাম-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুব আলম সালেহীর দ্বৈত নাগরিকতার কারণে আজ ৪ জানুয়ারি প্রার্থী যাচাই-বাছাইয়ের শেষ দিনে বাতিল ঘোষণা করেন জেলা রির্টানিং অফিসার। প্রার্থী বাতিল ঘোষণা করার পর পরেই রির্টানিং অফিসে জামায়াতে নেতাদের মধ্যে  শুরু হয় উত্তেজনা এবং হট্টগোল। জামায়াতে নেতাদের দাবি তাদের কাছে কোন বক্তব্য শুনলেন না বা তাদের কাছে কাগজপত্র কিছু দেখতে চাইলেনও না তিনি আসলেন এবং সিদ্ধান্ত দিয়ে চলে গেলেন। এটা আমাদের কে অপমান করা হলো।


এ বিষয়ে ব্যারিস্টার মাহবুব আলম সালেহী বলেন, গত ২ তারিখ উনি আমার দ্বৈত নাগরিক জটিলতার কারণে আমাকে স্থগিত ঘোষণা করেছেন এবং পরবর্তীতে বলেন যে বিকাল ৫ টার মধ্যে আসতে। কিন্তুূ পরে আবার উনাদের মধ্যে থেকে জানানো হয় যে আপনারা ৪ তারিখ রবিবার ২ টার মধ্যে আসেন। আমরা উনাদের কথা মতো ২ টার মধ্যে চলে আসি। কিন্তূ আমরা আসার পর উনি আমাদের কোন কথা শুনলেন না। আমাদের কে কিছু জিঙ্গেস করলেন না। আমাদের কে কোন কিছু ব্যাখ্যা করার সুযোগ দিলেন না। উনি উনার মতো করে সিদ্ধান্ত দিয়ে আমাকে বাতিল ঘোষণা করে গেলেন।

সংগৃহীতঃ ব্যারিস্টা মাহবুব আলম সালেহী "পোস্ট"

হট্টগোলের কিছুক্ষণ পর জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুব আলম সালেহী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তিনি লেখেন, "কুড়িগ্রামের ডিসি আমাদের কোন কথা না শুনে, যে ভুল ডিসিশন দিয়েছেন। আমরা তার ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব এবং ন্যায়বিচার পাব ইনশাআল্লাহ।"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন