২৬ কুড়িগ্রাম ২ আসনের প্রার্থীর হলফনামা।

 কুড়িগ্রাম, ৬ জানুয়ারি ২০২৬

ছবিঃ ২৬ কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য প্রার্থীগণ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ দল থেকে মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা তাদের বার্ষিক আয় তুলে ধরেছেন হলফনামায়।


বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ,  তিনি তার হলফনামায় বার্ষিক আয় ১৫ লাখ ৬ হাজার ৭৮৫ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৩৫ লাখ টাকা দেখিয়েছেন। তিনি তার স্ত্রীর নামে সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৩ কোটি টাকা। শিক্ষাগত যোগ্যতা এমএ পাস।


জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাড: ইয়াছিন আলী সরকার, তিনি তার বার্ষিক আয় ৬ লাখ ৭৫ হাজার টাকা এবং মোট সম্পদের অর্জনকালীন মূল্য ৬ কোটি ৫০ লাখ টাকা দেখিয়েছেন। তার শিক্ষাগত যোগ্যতা এলএলবি।


এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আতিক মোজাহিদ তার বার্ষিক আয় ৪ লাখ ৪৫ হাজার এবং মোট সম্পদের পরিমাণ ২৯ লাখ ৬০ হাজার দেখিয়েছেন। তিনি তার স্ত্রীর নামে সম্পদের হিসাব দেখাননি। শিক্ষাগত যোগ্যতা পিএইচডি। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন