কুড়িগ্রাম, ৯ জানুয়ারি ২০২৬
![]() |
| ছবিঃ কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল। |
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উত্তরবঙ্গের সফর নিয়ে রোড ম্যাপ প্রকাশিত হয়েছিল। সেই রোড ম্যাপে ছিলো না কুড়িগ্রাম জেলার তালিকা। এতে হতাশাগ্রস্ত হয়ে পরেন কুড়িগ্রাম জেলা বিএনপি'র নেতা কর্মিসহ জেলার সর্বস্তরের জনগণ। তবে কুড়িগ্রামবাসীর জন্য এক নতুন বার্তা প্রকাশ করেন কুড়িগ্রাম জেলা বিএনপি'র সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি জানান বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ১৩ জানুয়ারি রাতে কুড়িগ্রাম সফর করবেন বলে নিশ্চিত করেন। এতে জেলা বিএনপি'র নেতা কর্মিসহ সকলের মুখে আনন্দ উচ্ছ্বাস দেখা যায়। তবে নির্বাচনী বিধিনিষেধ অনুযায়ী এটা কোন রাজনৈতিক সফর নয় বলে জানিয়েছে জেলা বিএনপি'র সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি পরিস্কার করে বলেন এটা জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং জুলাই শহীদের জন্য দোয়া করতে আসবেন জনাব তারেক রহমান।
এ সফর কে সফল করতে আলোচনা চলছে কুড়িগ্রাম ছাত্রদলের মধ্যে। ৯ জানুয়ারি ভেন্যু নির্ধারণ করার পর কুড়িগ্রাম জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হবে জনাব তারেক রহমানের সফর কে সফল করতে করণীয় বিষয় গুলো।
এরে মধ্যে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোভায়ের হিমেল বলেন, আগামী ১৩ জানুয়ারি বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কুড়িগ্রামে আসছেন। আমরা ছাত্রদলের পক্ষ থেকে জনাব তারেক রহমান কে কুড়িগ্রাম সফর করার জন্য স্বাগতম জানাই। তিনি আরও বলেন জনাব তারেক রহমান কুড়িগ্রাম আসবে এবং কুড়িগ্রামের দরিদ্রতার কথা শুনবেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করে সরকার গঠন করলে। তিনি এই পিছিয়ে পড়া অবহেলিত কুড়িগ্রামকে নিয়ে কাজ করবেন। কুড়িগ্রামে কর্মের ব্যবস্থা করবেন সুসাস্থের জন্য তিনি ব্যবস্থা করবেন। আমরা কুড়িগ্রাম জেলা ছাত্রদলের পক্ষ থেকে এই সব বলার চেষ্টা করবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের কে সহযোগিতা করবেন। জনাব তারেক রহমানের হাত ধরে কুড়িগ্রাম কে এগিয়ে নিয়ে যেতে আপনারা সকলে আগামী ১২ ফ্রেবুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিবেন ধন্যবাদ সবাই কে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বক্তব্যের একটি ভিডিও প্রকাশ হয়।
