কুড়িগ্রাম, বাংলাদেশ, ৭ জানুয়ারি ২০২৬
![]() |
| ছবিঃ জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। |
আজ ৭ জানুয়ারি বুধবার জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারেে সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এমনটা জানান।
জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রার্থী বাচাইয়ে বড় ধরনের বৈষম্য করা হয়েছে। একই দেশে একই আইনের ভিত্তিতে কোন কোন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে এবং কোন কোন প্রার্থীকে অবৈধ ঘোষণা করা হয়েছে।
এমনটা করার পিছনে তিনি দায়ী করে বলেন, বিভিন্ন দলের এবং রাজনৈতিক ডিসি নিয়োগ করার কারনে এমটা হয়েছে। তারা কোন এক পক্ষ কে খুশি করার জন্য এবং ব্যক্তিগত স্বার্থে আইনে কোন দেখে নাই। এটা সুস্থ নির্বাচনের জন্য গ্রহণযগ্য না বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, সুস্থ নির্বাচনের জন্য আমরা বিভিন্ন ডিসি কে বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা ডিসিদের চিহ্নত করে নির্বাচন কমিশনার কে জানাবো এবং তাদের অপসারণ করার জন্য অনুরোধ করবো।
সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, কোন কোন প্রার্থীর দ্বৈত নাগরিক আছে তাদের টা বৈধ হলে আমাদের প্রার্থী কেনো অবৈধ হবে? এবং একই আইনে অন্য প্রার্থী বৈধতা পেলে আমাদের প্রার্থী কেনো পাবে না? এমন প্রশ্ন করেন নির্বচন কমিশনারের কাছে।
বিএনপি'র সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, ম্যাডাম মারা যাওয়ায় শোক জানানোর জন্য বৈঠকটি হয়েছে। এবং দেশ এবং জাতি কে নিয়ে কাজ করার ক্ষেতে আমরা রাজনৈতিক দল গুলো আলোচনা করবো এটা কোন বিরোধীতা না।
